1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
টেকনাফ সড়কে ট্রাক-সিএনজি মুখোমুখী সংঘর্ষে নিহত-২ – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের  নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ মার্কিন বাণিজ্যচুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বৃদ্ধির প্রস্তাব

টেকনাফ সড়কে ট্রাক-সিএনজি মুখোমুখী সংঘর্ষে নিহত-২

শামসুল আলম শারেক
  • প্রকাশ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
টেকনাফ সড়কে ট্রাক-সিএনজি মুখোমুখী সংঘর্ষে নিহত-২

টেকনাফ সড়কে  সিএনজি- ট্রাক মুখোমুখি ধাক্কায় চালক সহ ২ জন ঘটনাস্থলে নিহত হয়েছে।

৯ ডিসেম্বর দুপুর ২টারদিকে টেকনাফ হতে উখিয়া কুতুপালংগামী মাছ বোঝাই ট্রাক (চট্টমেট্টো-ন -১১-৮৩১৭) হ্নীলা আলীখালী সৌর বিদ্যুৎ গেইট সংলগ্ন এলাকায় পৌছঁলে টেকনাফগামী সিএনজি (কক্সবাজার-থ-১২-) এর সাথে মুখোমুখী সংঘর্ষ হলে সিএনজি সড়ক হতে খাদে ছিটকে পড়ে। এ সময় সিএনজি গাড়ির চালক হ্নীলা মৌলভী বাজারের মোঃ সেলিমের পুত্র মোঃ ফারুক (২৭) এবং টেকনাফ নাজির পাড়ার ছৈয়দ নুরের পুত্র ইমান হোছন (২৫) গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় রোহিঙ্গা ক্যাম্পের আইএমও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। 

দুঘর্টনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ সার্জেন মোঃ শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। দুঘর্টনায় ক্ষতিগ্রস্থ ট্রাক ও সিএনজি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নুরুল আবছার সংবাদিকদের জানান,এই ঘটনায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park