চাটখিল উপজেলার ঘাটলাবাগ এলাকার ১ সন্তানের জননী ২ স্বামী নিয়ে সংসার করছেন। পারিবারিকভাবে বিয়ে দেওয়ার পর প্রথম স্বামীর ঘরে ১ মেয়ে সন্তান হয়,তার বর্তমান বয়স আড়াই বছর।
পরবর্তীতে কেশুরবাগ এলাকার ১ ছেলের সাথে ঐ নারীর পরকীয়া হয়। ৪ মাস আগে স্বামীকে রেখে পরকীয়া প্রেমিকের সাথে চলে যায়।
বিষয়টি জানাজানি হলে সামাজিকভাবে বিচার বৈঠক বসে। বিচার বৈঠক উপস্থিত সালিশদের ঐ নারী জানিয়ে দেয়, সে ২ স্বামী নিয়ে সংসার করবে। সালিশ বৈঠক থেকে এ বিষয়ে তাকে নিষেধ করা হয়।
ঐ নারী পুর্বের স্বামীর সাথে কিছুদিন সংসার করে। ১৫ দিন পর আবার নতুন স্বামীর কাছে চলে যায়। বর্তমানে এ নারী মাসে দিন ভাগ করে ২ স্বামীকে সময় দিচ্ছে।
এ বিষয়ে বৈঠক উপস্থিত থাকা একজন সালিশদার সাংবাদিকদের কে বিষয়টি নিশ্চিত করেন।