1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে জ্ঞানের আলো ছড়াচ্ছে কোচিং সেন্টারগুলো   – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

কিশোরগঞ্জে জ্ঞানের আলো ছড়াচ্ছে কোচিং সেন্টারগুলো  

আনোয়ার হোসেন
  • প্রকাশ শনিবার, ২৪ মে, ২০২৫

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে নিরিবিলি ও মনোরম পরিবেশে গড়ে ওঠা কোচিং সেন্টারগুলোতে উন্নত মানের সিলেবাস ও কারিকুলাম অনুসরণ করে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান করায় জ্ঞানের আলো ছড়াচ্ছে। যা বিগত কয়েক বছর ধরে কোচিং সেন্টারগুলোতে এমন পাঠদান গ্রহণ করে এস,এস,সি পরীক্ষায় ঈর্ষণীয় সফলতা পেয়ে শিক্ষার্থীরা তাদের কাঙ্খিত দেশের বিভিন্ন সেরা বিদ্যাপীঠসহ মেডিকেল কলেজ হাসপাতালে লেখাপড়া করা সুযোগ পেয়েছেন।

রংপুর কিংবা সৈয়দপুরে নয়,হাতের দোরগোড়ায় গড়ে উঠা কোচিং সেন্টারগুলোতে স্বল্প খরচে,উন্নত শিক্ষার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করায় খুশি অভিভাবক ও শিক্ষার্থীরা।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চান্স পাওয়া সায়মা আক্তারের অভিভাবক শিক্ষক আবু বক্কর সিদ্দিক ও ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে  চান্স পাওয়া সৃষ্টির অভিভাবক অ্যাপোলো বলেন,আমরা অভিভাবক হিসাবে কোচিং সেন্টারের পক্ষে।কেননা বর্তমান সৃজনশীল পদ্ধতিতে কোন ছাত্র-ছাত্রী প্রাইভেট শিক্ষকের স্পেশাল ক্লাস ছাড়া পরীক্ষায় ভাল রেজাল্ট করাতো দূরে থাক পরীক্ষায় পাশ করতেও কষ্টকর হয়।সৃজনশীল পদ্ধতিতে প্রত্যেক বিষয়ে প্রাইভেট পড়াতে হয়। প্রতিটি বিষয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া কোন ছাত্র বা ভালো মানের শিক্ষক দ্বারা প্রাইভেট টিউটর হিসাবে পড়াতে গেলে নূন্যতম ৫ হাজার টাকা করে ধরলেও ৫টি বিষয়ের জন্য ২৫ হাজার টাকা লাগে। সেখানে একটি কোচিং সেন্টারে সব বিষয়ে পাঠদান দিয়ে মাসে  দেওয়া হয় ৫০০থেকে  ৮০০টাকা।পাশাপাশি রংপুর বা সৈয়দপুরে যাওয়ার প্রয়োজনও  হচ্ছেনা। হাতের দোরগোড়ায় পাওয়া যাচ্ছে মানসম্মত সেবা।জানা গেছে,উপজেলার উল্লেখযোগ্য কোচিং সেন্টারগুলোর হচ্ছে সৃষ্টি বৈকালীন শিক্ষা কেন্দ্র, ভিক্টোরিয়া স্টাডি হোম,ফ্রেন্ডস টিউটার হোম, জিনিয়াস স্টাডি হোম,বর্ণ স্টাডি হোম,বন্ধন ও ফোকাস।এসব কোচিং সেন্টারগুলো গত ২০২৪ সালে এস,এস,সি পরীক্ষায় ১০৫১নম্বর পেয়ে উপজেলায় প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেন।যা জেলায় চতুর্থ স্থান অধিকার করেন।

আরো জানা গেছে,এক উদ্ভূত পরিস্থিতিতে গত ১৩ মে ইউএনও মৌসুমী হক ওইসব কোচিং সেন্টারের পরিচালকগণকে জরুরী সভার ডাক দেন।এ সভায় তিনি (ইউএনও) কোচিং সেন্টারগুলো সুশৃংখলভাবে পরিচালনা করাসহ নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জনিত কারণে সন্ধ্যা ৭টার মধ্যে ছুটির নির্দেশনা দেন। কিন্তু সরেজমিনে দেখা গেছে,এসব কোচিং সেন্টার ওই নির্দেশনা যথাযথভাবে মানলেও বড়ভিটাসহ অন্যান্য কোচিং সেন্টারগুলো তা মানছেন না।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park