1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডের দায়ে হ্যাপি প্যালেসের স্বত্বাধিকারীর ৬০ হাজার টাকা জরিমানা  – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিতভাবে উত্থাপনের সুপারিশ, ২০টি এখনই বিল নয় চার দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি ছাড়াল অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ হাসান নাসিমের মুক্তির দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন ঈদুল আজহায় কার্যকর হতে পারে নতুন বাসভাড়া, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইরান ইস্যুতে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন জে. ডি. ভ্যান্স: সিএনএন বিদ্যুৎ মন্ত্রীকে নাস্তিক অ্যাখার দায়ে আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনিশ্চয়তায় ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা শান্তি আলোচনা, ইসলামাবাদে বাড়ানো হলো নিরাপত্তা ময়মনসিংহ ও সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরগুলোতে সতর্কসংকেত একই পরিবারের চারজনের গলা কাটা লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক পুলিশের পোশাক আবার বদলাচ্ছে, বিধি সংশোধনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাল সদর দপ্তর

কিশোরগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডের দায়ে হ্যাপি প্যালেসের স্বত্বাধিকারীর ৬০ হাজার টাকা জরিমানা 

আনোয়ার হোসেন
  • প্রকাশ সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জে বিনোদনের নামে উঠতি বয়সের যুবক-যুবতীদের অসামাজিক কর্মকাণ্ডের আঁতুড় ঘর গড়ে তোলার দায়ে হ্যাপি প্যালেস মিনি পার্কের স্বত্বাধিকারী ও সমাজ ধ্বংসের কারিগর ওয়াজেদুর রহমানের ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।  সোমবার দুপুরে (১২জানুয়ারি) উপজেলার রনচন্ডি ইউনিয়নের সোনাকুড়ি গ্রামাস্থ হ্যাপি প্যালেস মিনি পার্কে অভিযান পরিচালনা করে  নির্বাহী ম্যাজিস্ট্রেট  ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া এ জরিমানা  আরোপ করেন।

এসময় আরো  উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি)লুৎফর রহমান ও  সেকেন্ড অফিসার  কাজী রিপন প্রমুখ। ওয়াজেদুর রহমান ওই গ্রামের মৃত্যু  হাবিবুর রহমানের ছেলে। ভ্রাম্যমাণ  আদালতের  বিষয়টি নিশ্চিত করে ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, যুবক-যুবতিদের অসামাজিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করার দায়ে  হ্যাপি প্যালেস মিনি পার্ক মালিকের দন্ডবিধি ১৮৬০ এর ২৯৪ ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, বিনোদনের নামে  হ্যাপি প্যালেস মিনি পার্ক  গড়ে তুলে  তার  ভিতরে নিরাপদ বেষ্টনীতে ছোট-ছোট অসংখ্য ঝুপড়ি ঘর নানা ফুল দিয়ে ঘিরে মালিক ওয়াজেদুর রহমান  উঠতি বয়সের যুবক-যুবতীদের অসামাজিক কর্মকান্ডের অভয় অরণ্যে পরিণত করে দীর্ঘদিন ধরে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।  আজ  উপজেলা ও থানা  প্রশাসন  জোড়ালো  অভিযান পরিচালনা করে একাধিক  যুবক- যুবতীদের অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। তার এহেন  অসামাজিক কর্মকান্ডের সুযোগ সৃষ্টি করে দেওয়ায় আমরা এর  তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই  এবং সমাজ ধ্বংসের হাতিয়ার হ্যাপি প্যালেস মিনি পার্কটি বন্ধের জোর দাবি জানাচ্ছি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park