1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কাল ব্যাংক ও শেয়ারবাজার খোলা – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি জাবিস্হ ফরিদপুর জেলা ছাত্রকল‍্যান সমিতির নতুন সভাপতি তাশদীদ, সম্পাদক তাহমিদ ৫ জেলায় বজ্রাঘাতে নিহত ১১

কাল ব্যাংক ও শেয়ারবাজার খোলা

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৬ মে, ২০২৫

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শনিবার (১৭ই মে) দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ও শাখা খোলা থাকবে।

ফলে সব ধরনের লেনদেন করতে পারবেন গ্রাহকেরা। এ ছাড়া অন্যান্য কর্মদিবসের মতো শেয়ারবাজারেও স্বাভাবিক লেনদেন চালু থাকবে। সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে।বাংলাদেশ ব্যাংক ও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ গত সপ্তাহে আলাদাভাবে এমন নির্দেশনা জারি করে। এতে বলা হয়, শনিবারের পাশাপাশি আগামী ২৪শে মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে। সরকারি নির্দেশে পবিত্র ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটি কার্যকর করতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ৬ই মে অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটির সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ৫ই জুন থেকে ছুটি শুরু। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ই জুন। উপদেষ্টা পরিষদে আরও সিদ্ধান্ত হয়, ঈদের ছুটি শুরুর আগে ১৭ ও ২৪শে মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে। এর অংশ হিসেবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত দেয় বাংলাদেশ ব্যাংক।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park