1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
করোনা সংক্রমণ রোধে পবিপ্রবিতে সচেতনতামূলক পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিকদের মজুরি এখনও অত্যন্ত নিম্নমানের: আখতার হোসেন নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল: প্রধানমন্ত্রী জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত । ১১ মাস পর মুক্তি পেলেন সিদ্দিকুর রহমান, কারাগারে বদলে গেছে জীবনধারা শ্রমজীবী মানুষের প্রাণ উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বর্ণিল মহান মে দিবস উদযাপন  ধর্মপাশায়, ছুটি ছাড়াই বিদ্যালয়ে ৬দিন অনুপস্থিতি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস জাতীয় হাইস্কুল প্রগ্রামিং প্রতিযোগিতা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

করোনা সংক্রমণ রোধে পবিপ্রবিতে সচেতনতামূলক পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

পবিপ্রবি প্রতিনিধি : করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশজুড়ে আবারও করোনা সংক্রমণের আশঙ্কা দেখা দেওয়ায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কর্তৃপক্ষ ছাত্রদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ নিয়েছে।

বিশ্ববিদ্যালয় চত্বরে বিভিন্ন স্থানে ঝুলানো হয়েছে সচেতনতামূলক পোস্টার। এতে করোনা প্রতিরোধে অনুসরণযোগ্য স্বাস্থ্যবিধি ও আচরণবিধি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

পোস্টারে উল্লেখ রয়েছে— নিয়মিত সাবান বা স্যানিটাইজার দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধোয়ার আহ্বান। জনসমাগম এড়িয়ে কমপক্ষে ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখা। চোখ, মুখ ও নাক স্পর্শ না করা।  হাঁচি-কাশির সময় টিস্যু বা কনুই দিয়ে মুখ ঢেকে রাখা। অসুস্থ বোধ করলে ঘরে অবস্থান করা এবং মারাত্মক হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্র জানায়, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে এ ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পাসে যাতে নতুন করে কোনো সংক্রমণ ছড়িয়ে না পড়ে, সে জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী জয়নুল আবেদীন করনা আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park