1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কথা বলতে না দিলে দুলাভাই চলে যাবে: সিলেটে হাস্যরসে তারেক রহমান – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা পেকুয়ায় রিজার্ভ বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শ্রীপুরে ‘বনখেকো’ চক্রের দাপট: উজাড় হচ্ছে সরকারি বনাঞ্চল, হুমকির মুখে পরিবেশ সাতকানিয়ায় ১,৯০০ কৃষকের হাতে আউশ চাষে সহায়তা নবীনগর টু আশুগঞ্জ সড়কে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এমপির রকার জনগণের রায় অস্বীকার করছে: এনসিপি সদস্যসচিব আখতার হোসেনের অভিযোগ সোনারগাঁওয়ে অভিযান, ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কথা বলতে না দিলে দুলাভাই চলে যাবে: সিলেটে হাস্যরসে তারেক রহমান ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৮৪ যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত, পাইলটসহ পাঁচজনের মৃত্যু

কথা বলতে না দিলে দুলাভাই চলে যাবে: সিলেটে হাস্যরসে তারেক রহমান

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ২ মে, ২০২৬

সিলেট সফরে গিয়ে শ্বশুরবাড়ির এলাকার স্থানীয়দের সঙ্গে হাস্যরসাত্মক বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কথা বলতে না দিলে দুলাভাই চলে যাবে—তখন কি তিনি চলে যাবেন, নাকি কথা বলবেন, সে প্রশ্নও তুলে উপস্থিতদের সঙ্গে মজার ছলে কথা বলেন তিনি।

শনিবার (২ মে) দুপুর ১২টার দিকে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে একদিনের সরকারি সফরে সিলেটে পৌঁছে স্ত্রীকে সঙ্গে নিয়ে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এরপর একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে তিনি সুধী সমাবেশে অংশ নেন।

সমাবেশ চলাকালে উপস্থিত নেতাকর্মীরা দুলাভাইয়ের আগমন ও শুভেচ্ছা জানিয়ে নানা স্লোগান দিতে থাকেন। এ সময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, ১২ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণ এমন একটি সরকার গঠন করেছে যারা মানুষের কল্যাণে কাজ করবে এবং সরকারের জবাবদিহি থাকবে জনগণের কাছেই।

তিনি আরও বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে এবং ধাপে ধাপে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সকল যোগ্য মা-বোনদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা চালুর পাশাপাশি খাল খনন কার্যক্রমও শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনকল্যাণমূলক সব প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করছে।

এছাড়া বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, কারখানা বন্ধ হওয়ার কারণ চিহ্নিত করে পর্যায়ক্রমে সেগুলো চালু করা হবে, যাতে বেকারত্ব কমে আসে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park