1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন – দৈনিক দেশেরকথা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আনসারের সঙ্গে ধস্তাধস্তি: গাঁজাসহ বহিরাগত যুবক আটক চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে অবরুদ্ধ হাসনাত আবদুল্লাহ সৌদি আরবসহ ৫ আরব দেশের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করল ইরান আন্দামান সাগরে ট্রলারডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ অন্তত ২৫০ লাকসামে নববর্ষে ‘ সেইভ দ্য হিউম্যানিটি’র ব্যতিক্রমী আয়োজন টাঙ্গাইল-ময়মনসিংহ-সিলেটে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত বিরোধী দলে ‘স্বৈরাচারের ভূত’ চেপে বসেছে: টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান লাকসামে নানা আয়োজনে নববর্ষ-১৪৩৩  উদযাপন শিক্ষকদের উৎসব ভাতা ১০০ শতাংশে উন্নীত করার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী কৃষক কার্ড বিতরণ ও স্থলবন্দর পরিদর্শনে টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ 

উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন

আসলাম উদ্দিন আহম্মেদ
  • প্রকাশ বুধবার, ১৪ মে, ২০২৫

উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৪ মে) বিকালে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত পত্রে তারিক আবু আলা চৌধুরীকে আহবায়ক ও হায়দার আলী মিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি এবং নুর মোহাম্মদকে আহবায়ক ও সোলায়মান আলী সরকারকে সদস্য সচিব করে ২৫ সদস্যর পৌর কমিটি ঘোষনা করা হয়। 

উপজেলা বিএনপিতে ৯জনকে যুগ্ম আহবায়ক  করা হয়েছে। তারা হলেন, ওবায়দুর রহমান বুলবুল, আব্দুল রশিদ সরকার, অ্যাডভোকেট ফকরুল ইসলাম, আমিনুল ইসলাম ফুলু, আবেদ আলী সরকার, আবুল কালাম আজাদ খোকা, মহসিন আলী, এরশাদুল হাবীব নয়ন ও রমেশ সাহা। অ্যাডভোকেট নুরুজ্জামান সরকার, নুরুজ্জামান বাচ্চু, মিজানুর রহমান, রকছেদ আলী আমীন লাবু, সাইফুল ইসলাম বাদল, একেএম সামছুল হুদা স্বপন, সহিদুর রহমান, মুস্তাফিজার রহমান, গোলাম মতুর্জা মুকুল, আনোয়ারুল ইসলাম খোকাকে সদস্য করা হয়েছে। 

পৌর বিএনপিতে ১০ জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। তারা হলেন, নুরে সাবা স্টার, আজিজার রহমান মাষ্টার, ইফতেখারুল ইসলাম, এহসানুল করিম প্রিন্স, সিরাজুল ইসলাম সাজু, আব্দুর রাজ্জাক, জমিদার রায়, খোরশেদ আলী, মতলেবুর রহমান মঞ্জু, মজিবর রহমান ও ১৩ জনকে সদস্য করা হয়েছে।  

কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক সফিকুল ইসলাম বেবু উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park