জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইর্কোটরে রায়রে বিরুদ্ধে আপিলের ওপর শুনানি শষে হয়েছে। এ বিষয়ে আগামী ১ জুন রায় ঘোষণা করবনে আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়স রেফাত আহমদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার এই দিন ধার্য করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক, তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন। অপরদিকে ইসির পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।
গতকাল মঙ্গলবার রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের তৃতীয় দিনের শুনানি শুরু হয়। এই দিন কার্যক্রম শেষ না হওয়ায় আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।