যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৬
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব


২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। আগের অর্থবছরে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র এবার নেমে গেছে পঞ্চম অবস্থানে।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।


ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে সংরক্ষিত আসন-১০-এর সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির তারকা চিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।


সংসদে উপস্থাপিত তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সৌদি আরব থেকে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ৫ হাজার ৮৪৮ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার। এর মাধ্যমে একক দেশ হিসেবে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষে উঠে এসেছে দেশটি।


অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো দেশ ছিল যুক্তরাষ্ট্র। ওই অর্থবছরে দেশটি থেকে বাংলাদেশে ৪ হাজার ৭৩৩ দশমিক ১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। তবে ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স কমে দাঁড়িয়েছে ৩ হাজার ১৩ দশমিক ১৫ মিলিয়ন ডলারে। এতে দেশটি শীর্ষ তালিকায় পঞ্চম অবস্থানে নেমে গেছে।


প্রতিমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ৫ হাজার ৭১ দশমিক ৯৯ মিলিয়ন ডলার এবং মালয়েশিয়া থেকে ৩ হাজার ৪০৩ দশমিক ৬৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।


আলোচ্য অর্থবছরে বাংলাদেশে মোট ৩৫ হাজার ৫৮৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের তুলনায় ৫ হাজার ২৬০ দশমিক ৫৮ মিলিয়ন ডলার বেশি।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য