সরকার ছয় মাসে দেশের মানুষের আস্থা ও ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৪:৩০
সরকার ছয় মাসে দেশের মানুষের আস্থা ও ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে

সরকার গত ছয় মাসে দেশের মানুষের আস্থা ও ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।


রোববার (১৬ আগস্ট) দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০ তলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


আইনমন্ত্রী বলেন, দেশে সংকট রয়েছে। তবে এসব সংকট সমাধানের জন্য সরকার কাজ করছে। মানুষকে সরকার কোনো মিথ্যা আশ্বাস দেয় না বলেও মন্তব্য করেন তিনি।


মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, যুদ্ধের প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম বেড়েছে। সরকার যতটা সম্ভব দেরিতে দেশে তেলের দাম বাড়ানোর চেষ্টা করেছে।


তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব পরিবারের কাছে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী।


আইনমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের মূল লক্ষ্য দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের আস্থা ও ভরসা ফিরিয়ে আনা।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য