বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব কিছুটা কমে আসায় দেশের চার সমুদ্রবন্দরের জন্য জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রত্যাহার করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় নতুন করে সতর্কবার্তা জারি করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পূর্বে জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার বা তার বেশি) বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, অতি ভারী বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি নগরাঞ্চলের নিচু এলাকা ও বিভিন্ন স্থানে অস্থায়ী জলাবদ্ধতারও আশঙ্কা রয়েছে। তাই প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত না করা এবং আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির প্রতি নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বিভাগ: আবহাওয়া · রিপোর্টার: ডেস্ক রিপোর্ট · 1 week ago
ঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি নিম্নচাপে রূপ নিলে আগামী রোববার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। বিশেষ করে উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্...