অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪০
অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার


অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম না বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন বর্তমানে যে দামে বিক্রি হচ্ছে, আগামী ১ অক্টোবর থেকেও সেই দামই কার্যকর থাকবে।


বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর অক্টোবর ২০২৬ মাসের জন্য জ্বালানি তেলের মূল্যহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বর্তমান মূল্য অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।


এর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে এসব জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়।


নতুন সিদ্ধান্তে সেই মূল্য কাঠামোয় কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে ১ অক্টোবর থেকে সারা দেশে গ্রাহকদের আগের নির্ধারিত দামেই ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন কিনতে হবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য