নেপালের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন তারেক রহমান

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪১
নেপালের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন তারেক রহমান


নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর কাছে চিঠিটি হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।


পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর দেশটির চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে বাংলাদেশের পক্ষ থেকে নেপাল সরকারের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার অনুদান দেওয়া হয়েছে।


চিঠি হস্তান্তরের সময় বাংলাদেশ-নেপাল সম্পর্ক এবং সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষাপটে মানবিক সহায়তার বিষয়েও আলোচনা হয়।


এর আগে গত ১ সেপ্টেম্বর ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে সই করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে গত ২৭ আগস্ট জাতীয় সংসদেও একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য