রাজধানীর মিরপুর বাঙলা কলেজের সামনে থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী সন্দেহে স্নিগ্ধ কুমার রায় নামে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে কলেজ শাখা ছাত্রদল। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আটক স্নিগ্ধ কুমার রায় কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান সুমনের দাবি, স্নিগ্ধ ক্যাম্পাসে এসে কীভাবে মিছিল করা যায়— সে বিষয়ে তথ্য সংগ্রহ করছিলেন এবং তিনি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, ছাত্রদল এক যুবককে থানায় হস্তান্তর করেছে। তবে তিনি আসলেই ছাত্রলীগ করতেন কি না, তা এখনো যাচাই করা সম্ভব হয়নি।