মেহেরপুরের ধলা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ০৬:১৫
মেহেরপুরের ধলা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ পাঁচজনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।


শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে ধলা সীমান্তে এ ঘটনা ঘটে।


বিজিবি জানায়, ধলা বিওপির সীমান্ত পিলার ১৩৫/৪-এস থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলা মাঠ এলাকায় চারজন পুরুষ ও একজন নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে পুশইনের চেষ্টা প্রতিহত করেন।


ধলা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার বলেন, ‘সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনোভাবেই পুশইন করতে দেওয়া হবে না।’


স্থানীয়রা জানান, যাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছিল, পরে বিএসএফ তাদের ফিরিয়ে নিয়ে গেছে।



একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য