কিশোরগঞ্জে মাধ্যমিক পাসকৃত নিবন্ধিত ছাত্র-ছাত্রীদের মাঝে শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ বিতরণ

দে
আনোয়ার হোসেন
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৬
কিশোরগঞ্জে মাধ্যমিক পাসকৃত নিবন্ধিত ছাত্র-ছাত্রীদের মাঝে শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ বিতরণ

নীলফামারীর কিশোরগঞ্জে মাধ্যমিক পরীক্ষায় পাসকৃত নিবন্ধিত ছাত্র-ছাত্রীদের মাঝে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।


সোমবার সকালে কিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সব কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপস্থিত ছাত্র-ছাত্রীদের একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এতে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উজ-জ্জামান সরকার,কিশোরগঞ্জ থানার ওসির প্রতিনিধি এসআই আনোয়ার হোসেন,সাদ্দাম হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার জেমস ম্যানুয়েল। এ ছাড়াও প্রোগ্রাম অফিসার সুরেশ কুমার রায়,শিশু ও যুব ফোরামের সদস্য ও অবিভাবক উপস্থিত ছিলেন।



এ সময় বক্তাগণ বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের শিক্ষাজীবনে উৎসাহ ও সহযোগিতা প্রদান করলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। শিক্ষার্থীদের মোবাইল ফোন ও মাদক থেকে দুরে থেকে নিয়মিত পড়াশোনা,নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।পরিশেষে বক্তাগণ ছাত্র-ছাত্রীদের আগামী শিক্ষাজীবনে সাফল্য কামনা করেন।

সভা শেষে উপস্থিত ব্যক্তিবর্গ শিক্ষা উপকরণ হিসেবে ৮০ জন নিবন্ধিত ছাত্র-ছাত্রীদের মাঝে জ্ঞানের ভান্ডারখ্যাত একটি করে ডিকশনারি ও ৭১জনের মাঝে চেয়ার বিতরণ করেন। এ শিক্ষা উপকরণ পেয়ে ছাত্র-ছাত্রীরা আনন্দ প্রকাশ করেন এবং ওয়ার্ল্ড ভিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে মনে করেন উপস্থিত ব্যক্তিবর্গ ও অভিভাবকরা।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য