ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনে ১ বিলিয়ন ডলারের চুক্তি

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩
ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনে ১ বিলিয়ন ডলারের চুক্তি


ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি করেছে সরকার। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ চুক্তি সই হয়।


এর আগে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, দ্বিতীয় ইউনিট স্থাপিত হলে ইস্টার্ন রিফাইনারির অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) পরিশোধনের সক্ষমতা প্রায় তিনগুণ বাড়বে।


তিনি বলেন, নতুন ইউনিট চালু হলে বছরে প্রায় ৪৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করা সম্ভব হবে। এর ফলে দেশের মোট জ্বালানি চাহিদার ৫০ শতাংশের বেশি স্থানীয়ভাবে পরিশোধিত জ্বালানি থেকে পূরণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।


বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।


হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হলে কাতার থেকে এলএনজি সরবরাহ পাওয়া যাবে বলেও জানান তিনি। পাশাপাশি সৌদি আরব, কাতার ও ইরানসহ বিভিন্ন দেশের সঙ্গে সরকারের যোগাযোগ রয়েছে এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিকল্প উৎসও খোঁজা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য