দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩
দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী


দেশকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কেউ কেউ গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, দেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি। ধর্মীয় পরিচয় যার যার হলেও নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।


তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।


প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন জনগণের অধিকার হরণ করে কঠোর শাসন চলেছে। হাজারো প্রাণের বিনিময়ে জনগণ সেই শাসনের অবসান ঘটিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে এখন দেশ পুনর্গঠনে মনোযোগ দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।


এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানিও বিতরণ করা হয়।


প্রধানমন্ত্রী নয়জন পুরোহিত ও সেবায়েতের হাতে ভাতার অর্থ তুলে দেন। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে আরও ৬৪ জন পুরোহিত ও সেবায়েতকে ভাতা দেওয়া হয়েছে।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য