দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:৫৮
দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত

মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার জানাজা ও দাফনের বিষয়ে দীপু মনি প্যারোলে মুক্তি পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।


দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করতে তার আইনজীবী ও স্বজনেরা বর্তমানে মুন্সীগঞ্জে অবস্থান করছেন।


বুধবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি জানান দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।


দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে তৌফিক নেওয়াজের মৃত্যু হয়। তার জানাজা ও দাফন কোথায় এবং কখন হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে।


২০১৯ সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তৌফিক নেওয়াজ। এরপর থেকে তিনি শয্যাশায়ী ছিলেন এবং নিয়মিত চিকিৎসার মধ্যে ছিলেন।


গত ২৭ মে অসুস্থ তৌফিক নেওয়াজকে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করাতে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।


ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। আইন পেশার পাশাপাশি তিনি ধ্রুপদি সংগীতের সঙ্গেও যুক্ত ছিলেন।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য