আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে আইন সংস্কার কমিশন ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। এর মধ্যে প্রায় সবগুলোই বর্তমান সরকার গ্রহণ করেছে এবং সেগুলো জুলাই সনদের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন শিল্পকে আরও বিকশিত করতে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বাংলাদেশের পর্যটন খাত উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাবে।