১০ কার্যদিবসে অর্ধ লাখের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:৫৭
১০ কার্যদিবসে অর্ধ লাখের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের



বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বিশেষ উদ্যোগে ১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরোনো মামলা নিষ্পত্তি করেছে।


বৃহস্পতিবার (৩০ জুলাই) সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন হাইকোর্ট বিভাগের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৭ হাজার ৫৬৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১০ কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ৪৩ হাজার ৩৫৭টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময়ে পুরোনো ক্রিমিনাল মিস ও পুরোনো রিট মামলা মিলিয়ে মোট ৫০ হাজার ২৬৪টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।


প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রিট মোশন বেঞ্চে দীর্ঘদিন ধরে বিচারাধীন মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।


বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচার ব্যবস্থার গতি বাড়ানোর লক্ষ্যেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় ধারাবাহিকভাবে বিপুলসংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তি করা হচ্ছে।


উল্লেখ্য, চলতি বছরের ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলো প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মামলা নিষ্পত্তির এই বিশেষ কার্যক্রম শুরু করে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য