সিরাজগঞ্জ সদর উপজেলার খোর্দ্দ শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন অভিভাবক ও এলাকাবাসী। অভিযোগসূত্রে জানা যায়, বিদ্যালয়ের বরাদ্দকৃত অর্থ আত্বসাৎ, সরকারি
চট্টগ্রামের বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামে অবস্থিত উপস্বাস্থ্য কেন্দ্রটির চিত্র যেন অবহেলার প্রতিচ্ছবি। স্বাধীনতার আগে স্থাপিত শতবর্ষের পুরনো এই স্বাস্থ্যকেন্দ্রটি আজ চরম বেহাল অবস্থায় চিকিৎসাসেবা দিচ্ছে। নেই বিদ্যুৎ, নেই বিশুদ্ধ
ঝালকাঠি সরকারী মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর হেমায়েত উদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ অনিয়ম দুর্নীতির ডজনখানেক অভিযোগ রয়েছে। তিনি ২০২১সালের ৪ ফেব্রæয়ারী যোগদান করে কলেজের মাছ, গাছসহ বিভিন্ন সম্পদ আত্মসাত করেন। মহিলা
রাজাপুর উপজেলার প্রধান ডাকঘরটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ১৯৯০ সালে নির্মিত এ ভবনটি দীর্ঘ ৩৫ বছরেও কোনো ধরনের সংস্কার পায়নি। ফলে এখন ভবনের ছাদ থেকে প্লাস্টার খসে পড়ছে, ছাদের বিমের রড বেরিয়ে এসেছে, আর বর্ষাকালে ভেতরে পানি ঢুকে পড়ায় কার্যক্রম চালাতে হচ্ছে চরম ঝুঁকি নিয়ে। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মো. গোলাম মোস্তফা ছাতা মাথায় বসে অফিসের কাজ করছেন। তিনি বলেন, “ছাদের প্লাস্টার প্রতিনিয়ত খসে পড়ে, পানি পড়ে মাথার ওপর। ছাদ পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কায় আছি প্রতিদিন। দ্বিতীয় তলার অবস্থা আরও ভয়াবহ।” গণপূর্ত বিভাগ ভবনটিকে ইতোমধ্যে ব্যবহার অনুপযোগী ঘোষণা করলেও এখনো কোনো সংস্কার বা নতুন ভবনের উদ্যোগ দেখা যায়নি। এতে করে ঝুঁকি নিয়ে প্রতিদিনের কার্যক্রম চালাতে বাধ্য হচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা।স্থানীয়রা জানান, ভবনটির চারপাশে কোনো সীমানা প্রাচীর না থাকায় এটি এখন মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। ভেতরে-বাইরে জমে আছে শ্যাওলা, বর্ষাকালে পুরো ভবনটি যেন ভূতুড়ে পরিবেশ ধারণ করে। এমন অবস্থা দেখে অনেকে ডাকঘরের ভেতর ঢুকতেও ভয় পান। অবকাঠামোগত দুরবস্থার পাশাপাশি জনবল সংকটও প্রকট। খোঁজ নিয়ে জানা যায়, ডাকঘরটিতে বর্তমানে মাত্র ৪ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। এর মধ্যে একজন পোস্টম্যান প্রেষণে অন্যত্র থাকায় কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া পর্যাপ্ত আসবাবপত্র না থাকায় এবং যন্ত্রপাতি পানিতে নষ্ট হওয়ার শঙ্কায় চরম আতঙ্কের মধ্যে কাজ করতে হয় কর্মীদের। এতে করে সেবার মানেও এসেছে ব্যাপক অবনতি। এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি জেলার পোস্ট অফিস পরিদর্শক আবুল ফয়েজ বলেন, “উপজেলার প্রধান ডাকঘরের দুরবস্থার বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। জনবল ও অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধানের জন্য আবেদন করা হয়েছে।”বরিশাল অঞ্চলের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) মঞ্জুরুল আলম জানান, “শূন্যপদে নিয়োগের জন্য ইতোমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া চলমান। চলতি বছরের মধ্যেই তা সম্পন্ন হবে। ভবনের উন্নয়নের বিষয়েও পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
দেশের কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগে যে ব্যবসায়ীকে এক লাখ টাকা ঘুস দিতে হতো, এখন তাকে ৫
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নে প্রতিবন্ধী ভাতা ও সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ইউনিয়নের গ্রাম পুলিশ কৃষ্ণদেব নুনিয়ার বিরুদ্ধে। শুধু প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেই নয়,
শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বিতরণ করা বইয়ের মান যাচাইকারীদের মধ্যে চলছে এক আজব প্রতিযোগিতা। সরকারের অন্যান্য দপ্তরে যেখানে ব্যয় কয়েক গুণ বেশি দর দেখানো হয়, তার বিপরীতে বইয়ের মান যাচাই এজেন্সি
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল বিশ্বাস বেতকা ১৭ নং ওয়ার্ডের বাসিন্দা রাজিব নামের এক ছেলে অভিযোগ করে বলেন সে টাঙ্গাইল রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমে দের দুই মাস ঘুরেও মিলেনি তার ঠিকঠাক
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া : মাছে ভাতে বাঙালি, কথাটার আর কোন ভিত্তি নেই। বাঙ্গালীদের জাতীয় মাছ ইলিশ। ইলিশ তো দূরের কথা ইলিশের বাচ্চা কিনতে পারছে না বাঙালি। আস্ত ইলিশ কিনে খেতে পারে না
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের তিন নেতার উপর হামলার ঘটনায় ছাত্রদলের তিনজনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে একজনকে বিচার বহির্ভূত বহিষ্কার করা হয়েছে