কুমিল্লার লাকসামের কান্দিরপাড় ইউনিয়নের ভাকড্যা গ্রামের কৃষক ছাদু মিয়ার (৫৭) নিখোঁজের ২৪দিনেও কোনো সন্ধান মিলেনি। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
কুমিল্লার চৌদ্দগ্রামে দাবিকৃত চাঁদা না দেয়ায় দুবাই প্রবাসীর বসতঘর আগুন লাগিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। পৌর এলাকার সোনাকাটি গ্রামে সোমবার রাত আড়াইটায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার সকালে
কুমিল্লার লাকসামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ডসহ দু’জনকে ৬ মাসের এবং একজনকে ৪ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। গ্রেপ্তারকৃতরা
কুমিল্লার দেবিদ্বারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার অংশে ঝটিকা মিছিলের পর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা
কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডায় ভারত সীমান্তে শিশুসহ ১৯জন নারী-পুরুষকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহষ্পতিবার(২৯ অক্টোবর) দুপুরে তাঁদের আটক করে আমানগন্ডা বিওপি ক্যাম্পে নিয়ে আসে বর্ডার গার্ড বাংলাদেশ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। যে বাংলাদেশে পুলিশ এবং জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতিমুক্ত করতে সন্ত্রাসমুক্ত করতে কাজ করবে।
কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর যৌথ টিম। সোমবার (২৮ অক্টোবর) মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন
কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামী কর্তৃক স্ত্রীকে অন্য পুরুষ দিয়ে ৩দিন ধর্ষণ করানোর চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী বাদী হয়ে স্বামীসহ ৫জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান
বৃহত্তর কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি কুমিল্লাকে ‘কুমিল্লা নামেই’ বিভাগ ঘোষণা করতে হবে। এটি এখন আর কোন দাবি নয় বরং “এটি কুমিল্লাবাসীর অধিকার।” এ অধিকার বাস্তবায়নের দাবীতে শনিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ছোট আলমপুর এলাকায় ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুহিন (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) গভীর রাতে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।