1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
নেপাল থেকে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ নিতে পারছে না বাংলাদেশ, অনুমোদন দেয়নি ভারত বিশ্বকাপ উন্মাদনায় কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল: মির্জা ফখরুল খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, একজনকে ঢাকায় স্থানান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির জেল আপিল গ্রহণ হাইকোর্টে চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি মিরপুরে অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের মিশনে বাংলাদেশ কুড়িগ্রামে যাত্রী বেশে একটি চক্র প্রায় সই সুকৌশলের চুরি করছে ব্যাটারি চালিত অটো রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল ব্রাজিলের শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল সমর্থকের

চকরিয়ায় আজ প্রধানমন্ত্রীর জনসভা; সমাবেশস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

এ.এম. আইয়ুব
  • প্রকাশ শুক্রবার, ১২ জুন, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান আজ শনিবার (১৩ জুন) কক্সবাজার সফরে আসছেন। সফরের অংশ হিসেবে তিনি চকরিয়া পৌর শহরের বাসটার্মিনালে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এ উপলক্ষে সমাবেশস্থলে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জোরদার করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক জানান, জনসভাকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো নির্ধারিত সফরসূচি অনুযায়ী শনিবার সকাল পৌনে ১০টায় কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরপর তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী খাল খনন কাজের উদ্বোধন করবেন। দুপুর সোয়া ১২টায় ডুলাহাজারা সাফারি পার্কে দেশব্যাপী ২৫ কোটি রকমারি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। দুপুর ১টায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রনেতা ওয়াসিম আকরামের পেকুয়ার মেহেরনামাস্থ কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

পরে বিকেল দেড়টায় নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকেল সোয়া ২টায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সর্বশেষ বিকেল ৪টায় চকরিয়া পৌরসভা বাসটার্মিনালে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ এমপি। এতে সভাপতিত্ব করবেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করবেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম। এছাড়াও জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন, “নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

এদিকে শুক্রবার বিকেল ৫টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ জনসভাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি প্রস্তুতি কার্যক্রমের খোঁজখবর নেন এবং উপস্থিত নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি পেকুয়ার নিজ বাসভবনের উদ্দেশে রওনা দেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park