1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেরোবিতে পর্তুগাল সমর্থকগোষ্ঠীর ঝটিকা মিছিল আবারও ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা লেবাননে দফায় দফায় ইসরায়েলি হামলা, নিহত ৬ সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেফতার চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের জামালপুরে অপরাধ মুক্ত সমাজ গঠনে কমিউনিটি সমাবেশ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক, ছাড় পাবেন শিক্ষার্থী ও ভাতাভোগীরা কিশোরগঞ্জে সরকারী কর্মকর্তা ও সাংবাদিকের সঙ্গে জেন্ডারভিত্তিক সহিংসতার পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা

ধর্ষণ-হত্যা মামলার বিচার হাইকোর্টে চলবে বিরতিহীনভাবে: অ্যাটর্নি জেনারেল

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

রামিসা হত্যা মামলাসহ নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাগুলোর বিচার হাইকোর্টে বিরতিহীনভাবে পরিচালিত হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (১১ জুন) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, বহুল আলোচিত রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি নিজেও মামলাটির ডেথ রেফারেন্স শুনানিতে রাষ্ট্রপক্ষের পক্ষে অংশ নেবেন বলে উল্লেখ করেন।

এর আগে বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতাধীন ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। আগামী রোববার থেকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ বিচারকাজ শুরু করবে।

সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রদত্ত মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্স, সংশ্লিষ্ট ফৌজদারি আপিল এবং জেল আপিলগুলো এই বিশেষ বেঞ্চে অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিশেষ বেঞ্চ গঠনের ফলে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাগুলোর বিচারপ্রক্রিয়া দ্রুত এগিয়ে যাবে এবং দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা মামলাগুলোর নিষ্পত্তি ত্বরান্বিত হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park