1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেরোবিতে পর্তুগাল সমর্থকগোষ্ঠীর ঝটিকা মিছিল আবারও ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা লেবাননে দফায় দফায় ইসরায়েলি হামলা, নিহত ৬ সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেফতার চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের জামালপুরে অপরাধ মুক্ত সমাজ গঠনে কমিউনিটি সমাবেশ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক, ছাড় পাবেন শিক্ষার্থী ও ভাতাভোগীরা কিশোরগঞ্জে সরকারী কর্মকর্তা ও সাংবাদিকের সঙ্গে জেন্ডারভিত্তিক সহিংসতার পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা

ব্যবসা শুরু ও পরিচালনায় বড় সংস্কার, ৭ দিনের মধ্যেই মিলবে লাইসেন্স

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আগামী বাজেটে ব্যবসা শুরু ও পরিচালনা প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কারের ঘোষণা আসতে যাচ্ছে। উদ্যোক্তাদের সময়, ব্যয় ও প্রশাসনিক জটিলতা কমাতে অনুমোদন ও লাইসেন্সিং ব্যবস্থাকে আরও সহজ ও দ্রুত করার পরিকল্পনা নিয়েছে সরকার।

প্রস্তাবিত ব্যবস্থার আওতায় অনলাইন প্ল্যাটফর্মে আবেদন জমা দেওয়া থেকে শুরু করে লাইসেন্স প্রদান পর্যন্ত পুরো প্রক্রিয়া সর্বোচ্চ সাত দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে। এর ফলে নতুন উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা দ্রুত ব্যবসা কার্যক্রম শুরু করার সুযোগ পাবেন।

এ ছাড়া বিভিন্ন অনুমোদন, ছাড়পত্র, অনাপত্তিপত্র বা সংশ্লিষ্ট কাগজপত্র প্রদানের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো সরকারি সংস্থা সাড়া না দিলে ‘ডিমড অ্যাপ্রুভাল’ বা স্বয়ংক্রিয় অনুমোদনের ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে। অর্থাৎ নির্দিষ্ট সময় পার হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতি রয়েছে বলে ধরে নিয়ে আবেদন নিষ্পত্তি করা যাবে।

কোম্পানি নিবন্ধন প্রক্রিয়ায়ও গতি আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বাজেট প্রস্তাবে কোম্পানি নিবন্ধন ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার ঘোষণা থাকতে পারে, যা নতুন ব্যবসা প্রতিষ্ঠার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিদেশি বিনিয়োগ আকর্ষণের অংশ হিসেবে বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট সাত দিনের মধ্যে এবং বিনিয়োগকারী ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসা ১০ দিনের মধ্যে দেওয়ার পরিকল্পনার কথাও বাজেটে উল্লেখ থাকতে পারে।

বিনিয়োগকারীদের আইনি সুরক্ষা জোরদার এবং আন্তর্জাতিক আস্থা বৃদ্ধি করতে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির পরিধি বাড়ানো, পাশাপাশি দ্বৈত কর পরিহার চুক্তিগুলো হালনাগাদ ও কার্যকর করার উদ্যোগ নেওয়ার সম্ভাবনাও রয়েছে।

এ ছাড়া আগামী অর্থবছরে নির্ধারিত শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলে ‘প্লাগ অ্যান্ড প্লে’ সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। এর আওতায় প্রস্তুত শিল্প অবকাঠামো ও প্রয়োজনীয় সেবা একসঙ্গে পাওয়া যাবে, ফলে বিনিয়োগকারীরা দ্রুত কারখানা স্থাপন ও উৎপাদন কার্যক্রম শুরু করতে পারবেন।

বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত এসব সংস্কার বাস্তবায়ন হলে দেশে বিনিয়োগ পরিবেশ উন্নত হবে, ব্যবসা পরিচালনার জটিলতা কমবে এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park