1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আবারও ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা লেবাননে দফায় দফায় ইসরায়েলি হামলা, নিহত ৬ সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেফতার চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের জামালপুরে অপরাধ মুক্ত সমাজ গঠনে কমিউনিটি সমাবেশ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক, ছাড় পাবেন শিক্ষার্থী ও ভাতাভোগীরা কিশোরগঞ্জে সরকারী কর্মকর্তা ও সাংবাদিকের সঙ্গে জেন্ডারভিত্তিক সহিংসতার পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা গ্রাম আদালত বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসির জন্য ১২ হাজার ৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির জন্য ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৭৮তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদন করা হয়।

অনুমোদিত বাজেট অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলোর মোট বরাদ্দের মধ্যে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা পরিচালন ব্যয়ের জন্য এবং ৪৩টি উন্নয়ন প্রকল্পের জন্য ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সভায় ইউজিসি সচিব ড. ফখরুল ইসলাম কার্যপত্র উপস্থাপন করেন। এ সময় ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য সংশোধিত বাজেট ছিল ১০ হাজার ৮০২ কোটি ২১ লাখ টাকা। সেই হিসাবে আগামী অর্থবছরে বিশ্ববিদ্যালয় খাতে বরাদ্দ বেড়েছে ১ হাজার ৪৯৭ কোটি ৮৩ লাখ টাকা।

নতুন অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব বরাদ্দ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির জন্য ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

উচ্চশিক্ষায় গবেষণা ও বৈদেশিক স্কলারশিপ খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবারের বাজেটে। এ খাতে মোট ২৩৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ৯ কোটি টাকা বেশি।

এর মধ্যে গবেষণা খাতে ২২৬ কোটি টাকা এবং বৈদেশিক স্কলারশিপের জন্য ১২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গবেষণা কার্যক্রম আরও কার্যকর ও সমন্বিত করতে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতের ২০০ কোটি টাকা ইউজিসির বাজেটে স্থানান্তর করা হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, গবেষণা খাতে বরাদ্দ কেন্দ্রীয়ভাবে পরিচালিত হলেও বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। বরং গবেষণার মান, প্রয়োজনীয়তা এবং সম্ভাব্য প্রভাব বিবেচনায় অর্থ আরও কার্যকরভাবে বণ্টন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদার তুলনায় বরাদ্দ এখনও অপ্রতুল। তবে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে অর্থ ব্যয় করা গেলে উচ্চশিক্ষা ও গবেষণা খাতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মানসম্পন্ন গবেষণার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

সভায় ইউজিসির সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পরিকল্পনা কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park