1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
১৫ দিনের ব্যবধানে আবারও কমল জেট ফুয়েলের দাম কিশোরগঞ্জে স্কুল থেকে ঝড়ে পড়া রোধ ও বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণার আলোচনা সভা  সাভার পৌরছাত্রদলের সভাপতি আরমান ও থানা সভাপতি মাশফি হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৮৭ ফাঁসির রায়ের আদেশ দেওয়ার কতদিনের মধ্যে কার্যকর করতে হবে কামারখন্দে অতিরিক্ত দামে সার বিক্রি ও হাতি দিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনের অভিযান শ্রীবরদী সীমান্তে ৫টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: পরিবারপ্রতি ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ

শ্রীবরদী সীমান্তে ৫টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি

শাহ আলী বাচ্চু
  • প্রকাশ রবিবার, ৭ জুন, ২০২৬

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা এলাকা থেকে মালিকবিহীন ৫টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল বাবেলাকোনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন ৫টি ভারতীয় গরু জব্দ করা হয়। এসময়

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান গরু জব্দের বিষয়টি নিশ্চিত করেন । তিনি জানান, জব্দকৃত ৫টি ভারতীয় গরুর আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। তিনি আরও জানান, জব্দকৃত গরুগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে নিলামে বিক্রির ব্যবস্থা করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park