1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন, যুক্তিতর্ক শেষে দিন নির্ধারণ

ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা

কটিয়াদী (কিশোরগঞ্জ)
  • প্রকাশ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Oplus_16908288

কিশোরগঞ্জের কটিয়াদীতে আরিফুল ইসলাম (১১) নামে এক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী বাচ্চু মিয়ার বিরুদ্ধে। উপজেলার মসুয়া ইউনিয়নের পং মসুয়া গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

ভুক্তভোগী শিক্ষার্থী জানান , গত বৃহস্পতিবার (ঈদের দিন) রাত ৮ টার দিকে বাচ্চু মিয়া এসে বলেন ঝাল মুড়ি খেয়ে আসি তারপর ফটকা ফোটাতে যাবো একথা বলে স্থানীয় একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে নিয়ে জোরপূর্বক শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত বোলাতে থাকে এক পর্যায়ে বলাৎকারের চেষ্টা করে। কৌশলে তার হাতে কামড় বসিয়ে দৌড়ে চলে আসি। এ ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয়রা প্রথমে দরবার সালিশে সমাধানে চেষ্টা চালালেও ব্যর্থ হয়ে।পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এই বিষয়ে ভুক্তভোগী শিশুর মা বলেন,আমার ছেলের সাথে যে ঘটনা ঘটেছে তা যেনো আর কোন মায়ের সন্তানের সাথে না হয়। আমাদের সন্তানদের নিরাপত্তা আজ হুমকিতে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরো ভয়ংকর রূপ ধারণ করবে।

তিনি আরও বলেন,থানায় অভিযোগ দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে  অভিযোগ তুলে নিতে আমাকে বারবার হুমকি দিচ্ছে। তাই বাচ্চুর  দ্রুত গ্রেফতার চাই এবং নির্মম নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার চাই।

 কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park