কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানো যাবে না: পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১১ মে ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানো যাবে না: পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির

ভারত সরকারের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশকে আর ভয় দেখানোর জায়গা নেই। তিনি বলেন, যদি মানুষের সঙ্গে সম্পর্ক গড়তে চায় ভারত, তাহলে মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে কথা বলা প্রয়োজন, সেখানে বাংলাদেশ অবশ্যই কথা বলবে।

সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশ লাগোয়া সীমান্তে বেড়া নির্মাণের ঘোষণা দেওয়ার পর এ বিষয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় হুমায়ুন কবির এই মন্তব্য করেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।

এদিকে হুমায়ুন কবির আরও বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনা যাতে বাংলাদেশে কোনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে বিষয়ে ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফর প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি চীন সফর করতে পারেন, তাহলে তারেক রহমানের চীন সফরে কোনো সমস্যা নেই।

তিনি আরও জানান, তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে। এই প্রকল্পে অর্থায়নের বিষয়ে চীনের এক্সিম ব্যাংক আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ কিশোর-কিশোরী

বেগমগঞ্জে দাঁতের কারখানায় অভিযান,জরিমানা ১ লাখ ৫ হাজারসহ সিলগালা

নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করল সরকার

সুন্দরগঞ্জে হাসপাতালে ভ্যাকসিন নাই, কুকুরের কামড়ে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১১

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নদীর পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

৩৫ হাজার কোটি টাকায় ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প অনুমোদন, একনেকে পাশ ৯ উন্নয়ন প্রকল্প

যেভাবে বুঝবেন কৃত্রিমভাবে মোটাতাজা করা কোরবানি পশু

মধ্যনগর-মহিষখলা সীমান্তে অবৈধ ভারতীয় গরুর প্রবেশ, মোবাইলে রশিদ কেটে বিভিন্ন হাটে বিক্রির অভিযোগ

১০

চকরিয়ায় বহিষ্কৃত বিএনপি নেতা নাজেম গ্রেফতার

১১

রাস্তার মাঝখানে স্থাপিত বিতর্কিত ‘শাহান-আরা পার্ক’ অপসারণ শুরু

১২

মোবাইল টাওয়ারের বিকিরণ: স্বাস্থ্যঝুঁকি নির্ধারণে গবেষণা প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

১৩

হরমুজে জ্বালানি পরিবহনে ইরানের সঙ্গে চুক্তি করল ইরাক ও পাকিস্তান

১৪

বিসিবি নির্বাচন সামনে রেখে তিন সদস্যের কমিশন গঠন

১৫

মন্ত্রিসভার আকার বাড়ছে, আলোচনায় ৮ নেতা

১৬

খাল খনন শুভ_উদ্বোধন পরে সার্বিক খোঁজ খবর নিচ্ছে চেয়ারম্যান প্রার্থী মো. হোসেন আলী

১৭

ইরান যুদ্ধের চাপ, চীনে কূটনৈতিক সাফল্য খুঁজছেন ট্রাম্প

১৮

বিধিবহির্ভূত ডিন নিয়োগ ও শিক্ষকদের পদোন্নতি বিলম্বে কুবি শিক্ষক সমিতির নিন্দা

১৯

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর

২০