উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১০ মে ২০২৬, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন 

 ২০২৬ সালের মার্চ মাসে বাংলাদেশ সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা নিশ্চিতকরণ এবং জলাবদ্ধতা দূর করতে দেশব্যাপী ব্যাপক ‘খাল পুনঃখনন কর্মসূচি’ শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই কর্মসূচির আওতায় ৫৪টি জেলায় ৬৩টি খাল খনন করা হচ্ছে। 

এরই অংশ হিসেবে কুড়িগ্রামের উলিপুরে ১০ মে রোববার সকাল ১১ টায় এ খাল খনন কর্মসূচির

উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম আরিফ।

এসময় উলিপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি এস এম  মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন অফিসার ফিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, সদস্য সচিব সামিউল ইসলাম শামিম, ধামশ্রেণী ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সহিদুর রহমান, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ উলিপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল পরিমাণ নেতা কর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। খাল খনন কর্মসূচিতে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের খাওনার দরগা ব্রীজ হয়ে সুরীর ডারা ব্রীজ পর্যন্ত ২ কিলোমিটার খাল পূণরায় খনন করা হবে। যা বুড়ী তিস্তা নদীর সাথে সংযুক্ত হবে। এতে ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ ৯২ হাজার টাকা। এর মেয়াদ ৩০ জুন পর্যন্ত। কৃষি জমিতে পানির প্রবাহ নিশ্চিত করা, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা, মৎস্য চাষ ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এ খাল খনন কর্মসূচির লক্ষ্য বলে জানা গেছে। এই কর্মসূচি ১৯৭৭ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত ‘স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি’র আদলে নতুনভাবে গ্রহণ করা হয়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে জাতীয় পার্টির ব্যয় মাত্র ৫ লাখ টাকা, হিসাব জমা ইসিতে

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

দুঃসহ স্মৃতির সাক্ষী রাণীশংকৈলের বীরাঙ্গনা – টেপরী রানী আর নেই

হরমুজ পার হলো তেলবাহী চীনা সুপারট্যাংকার

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ছাড়াল ৪৩২

জাবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ কিশোর-কিশোরী

বেগমগঞ্জে দাঁতের কারখানায় অভিযান,জরিমানা ১ লাখ ৫ হাজারসহ সিলগালা

নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১০

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করল সরকার

১১

সুন্দরগঞ্জে হাসপাতালে ভ্যাকসিন নাই, কুকুরের কামড়ে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১১

১২

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নদীর পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৩

৩৫ হাজার কোটি টাকায় ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প অনুমোদন, একনেকে পাশ ৯ উন্নয়ন প্রকল্প

১৪

যেভাবে বুঝবেন কৃত্রিমভাবে মোটাতাজা করা কোরবানি পশু

১৫

মধ্যনগর-মহিষখলা সীমান্তে অবৈধ ভারতীয় গরুর প্রবেশ, মোবাইলে রশিদ কেটে বিভিন্ন হাটে বিক্রির অভিযোগ

১৬

চকরিয়ায় বহিষ্কৃত বিএনপি নেতা নাজেম গ্রেফতার

১৭

রাস্তার মাঝখানে স্থাপিত বিতর্কিত ‘শাহান-আরা পার্ক’ অপসারণ শুরু

১৮

মোবাইল টাওয়ারের বিকিরণ: স্বাস্থ্যঝুঁকি নির্ধারণে গবেষণা প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

১৯

হরমুজে জ্বালানি পরিবহনে ইরানের সঙ্গে চুক্তি করল ইরাক ও পাকিস্তান

২০