জামালপুরে মেলান্দহে অভিযানে চালিয়ে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ আবুল বাসেদ ওরফে বাসেদ ডাক্তার (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জামালপুর ডিবি পুলিশ।
আবুল হাসেমের বাড়ি মেলান্দহ উপজেলার আদিয়ার পাড়া এলাকার মরহুম তৈয়ব আলী আকন্দের ছেলে। মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে । শুক্রবার (৮ মে) বিকাল ৪ টায় প্রেস রিলিজ এর মাধ্যমে জানিয়েছেন জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে
ওসি ( ডিবি ১) মোঃ আব্দুল কাইয়ুম এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর এসআই শাহজাহানের নেতৃত্বে মেলান্দহ উপজেলার পশ্চিম ব্রাহ্মনপাড়া আমতলা বাজার মোড় এলাকায় বৃহস্পতিবার রাত দশটায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মেলান্দহের দিলালিরপাড়া মোঃ শাহজাহান সোজা (৩৮) এর নিকট থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করেছিল। তিনি আরো জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।