1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কুয়েতে গাঁজা চাষের আস্তানা থেকে অস্ত্র ও গুলিসহ আটক ৪ – দৈনিক দেশেরকথা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় ইউটিউব দেখে প্রথমবার বাণিজ্যিক আঙুর চাষ, তরুণ উদ্যোক্তার সাফল্যে সাড়া কিশোরগঞ্জে ২৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে মাসব্যাপী পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জের গর্বিত কন্যা ও নারী এমপি বিলকিসকে গণসংবর্ধনা  চূড়ান্ত সমঝোতা স্মারক, শেষ হতে যাচ্ছে উপসাগরীয় যুদ্ধ চামড়া ব্যবসায়ীদের নতুন ঋণ সুবিধা, বকেয়া থাকলেও মিলবে অর্থায়ন জরাজীর্ণ টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতাল ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযান শেষ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও ৩ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ, আটকে আছে আইএমএফের আগের কিস্তি পুশ-ইন ইস্যুতে সীমান্তে বিজিবিকে সতর্ক করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই—সাঁড়াশি অভিযানে ১৩ জন গ্রেফতার

কুয়েতে গাঁজা চাষের আস্তানা থেকে অস্ত্র ও গুলিসহ আটক ৪

বিলাল উদ্দিন
  • প্রকাশ মঙ্গলবার, ৫ মে, ২০২৬

কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ অভিযানে গাঁজা চাষের একটি গোপন আস্তানা শনাক্ত করে চারজনকে আটক করেছে।

গোয়েন্দা নজরদারি ও আইনি অনুমতির ভিত্তিতে পরিচালিত এই অভিযানে এক সন্দেহভাজনের বাসায় অভিযান চালানো হয়। সেখানে আধুনিক প্রযুক্তিসম্পন্ন ইনডোর গাঁজা চাষের ব্যবস্থা পাওয়া যায়। ঘটনাস্থল থেকে ৭০টি গাঁজার চারা এবং প্রায় ১ কেজি প্রস্তুতকৃত গাঁজা জব্দ করা হয়।

অভিযানে আরও একটি আ*গ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়, যা ঘটনার গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে।

আ*টক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছে বলে জানা গেছে। তাদের ও জব্দকৃত আলামত পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নতুন মাদকবিরোধী আইনে মাদক চাষ ও পাচারকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। এসব অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। পাশাপাশি বড় অঙ্কের জরিমানার ব্যবস্থাও আছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park