1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আলমডাঙ্গায় বাংলাদেশ মানবাধিকার কমিশন সহযোগিতায়  ফ্রি টিউবওয়েল প্রতিস্থাপন, উপজেলা নির্বাহী অফিসারের পরিদর্শন – দৈনিক দেশেরকথা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় ইউটিউব দেখে প্রথমবার বাণিজ্যিক আঙুর চাষ, তরুণ উদ্যোক্তার সাফল্যে সাড়া কিশোরগঞ্জে ২৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে মাসব্যাপী পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জের গর্বিত কন্যা ও নারী এমপি বিলকিসকে গণসংবর্ধনা  চূড়ান্ত সমঝোতা স্মারক, শেষ হতে যাচ্ছে উপসাগরীয় যুদ্ধ চামড়া ব্যবসায়ীদের নতুন ঋণ সুবিধা, বকেয়া থাকলেও মিলবে অর্থায়ন জরাজীর্ণ টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতাল ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযান শেষ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও ৩ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ, আটকে আছে আইএমএফের আগের কিস্তি পুশ-ইন ইস্যুতে সীমান্তে বিজিবিকে সতর্ক করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই—সাঁড়াশি অভিযানে ১৩ জন গ্রেফতার

আলমডাঙ্গায় বাংলাদেশ মানবাধিকার কমিশন সহযোগিতায়  ফ্রি টিউবওয়েল প্রতিস্থাপন, উপজেলা নির্বাহী অফিসারের পরিদর্শন

আলমডাঙ্গা অফিস
  • প্রকাশ মঙ্গলবার, ৫ মে, ২০২৬

আলমডাঙ্গায় ফ্রি টিউবওয়েল প্রতিস্থাপন কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখা। মঙ্গলবার (০৫-০৫-২০২৬) দুপুরে উপজেলার ছত্রপাড়া হাফিজিয়া মহিলা মাদ্রাসায় একটি টিউবওয়েল প্রতিস্থাপন করা হয়।

দুপুর ১টার দিকে সরেজমিনে কার্যক্রম পরিদর্শন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। এ সময় তিনি এ উদ্যোগকে প্রশংসনীয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, “বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসার দাবি রাখে। বিষয়টি গত মাসে আমার সঙ্গে শেয়ার করা হলে আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম এবং আশ্বাস দিয়েছিলাম আপনাদের সকল ভালো কাজের  আমি অংশীদার হতে চাই। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. লিয়াকত আলী, শাখার সভাপতি আল আমিন হোসেন, সেক্রেটারি খাইরুল ইসলাম এবং মানবাধিকার কর্মী মাহমুদুল হাসান ইমরান।

শাখার সভাপতি আল আমিন হোসেন বলেন, প্রবাসী দাতা সদস্য জামিল ইসলামের আর্থিক সহযোগিতায় উপজেলা ব্যাপী এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলায় বিশুদ্ধ পানির সংকট দূর করতে প্রতি মাসে পাঁচটি করে ফ্রি টিউবওয়েল স্থাপন করা হবে। এছাড়া প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে বাস্তবায়ন করা হবে।

জানা গেছে, স্থানীয় জনগণের বিশুদ্ধ পানির সংকট নিরসনে বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখা নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালনা করছে।ের পরিকল্পনায় প্রতি মাসে পাঁচটি ফ্রি টিউবওয়েল স্থাপন, বছরে ১০টি ঘর নির্মাণসহ নানা সামাজিক উন্নয়নমূলক কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

সেক্রেটারি খাইরুল ইসলাম বলেন, মাদকবিরোধী সচেতনতা, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থানসহ শীতবস্ত্র বিতরণ, বছরে ৬০টি টিউবওয়েল স্থাপন, ১০টি গৃহ নির্মাণ, ২০০ ব্যাগ রক্তদান, ঈদ সামগ্রী বিতরন, বৃক্ষরোপণের পাশাপশি বিভিন্ন সামাজিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে এসব কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park