1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোনারগাঁওয়ে অভিযান, ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট ছাত্র-জনতা দেশকে আবার স্বাধীন করেছে:তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা পেকুয়ায় রিজার্ভ বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শ্রীপুরে ‘বনখেকো’ চক্রের দাপট: উজাড় হচ্ছে সরকারি বনাঞ্চল, হুমকির মুখে পরিবেশ সাতকানিয়ায় ১,৯০০ কৃষকের হাতে আউশ চাষে সহায়তা নবীনগর টু আশুগঞ্জ সড়কে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এমপির রকার জনগণের রায় অস্বীকার করছে: এনসিপি সদস্যসচিব আখতার হোসেনের অভিযোগ সোনারগাঁওয়ে অভিযান, ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কথা বলতে না দিলে দুলাভাই চলে যাবে: সিলেটে হাস্যরসে তারেক রহমান

সোনারগাঁওয়ে অভিযান, ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাকিব হোসেন হৃদয়
  • প্রকাশ শনিবার, ২ মে, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানাধীন সোনাপুর এলাকার বালুরমাঠ সংলগ্ন ফ্যান ফ্যাক্টরির সামনে সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় মো. হাবিবুর রহমান ওরফে চিকন আলী (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতের হেফাজত থেকে খবরের কাগজে মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁও থানায় মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: জেলা পুলিশ, নারায়ণগঞ্জ

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park