1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ কাল, প্রস্তুতি সম্পন্ন – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা পেকুয়ায় রিজার্ভ বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শ্রীপুরে ‘বনখেকো’ চক্রের দাপট: উজাড় হচ্ছে সরকারি বনাঞ্চল, হুমকির মুখে পরিবেশ সাতকানিয়ায় ১,৯০০ কৃষকের হাতে আউশ চাষে সহায়তা নবীনগর টু আশুগঞ্জ সড়কে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এমপির রকার জনগণের রায় অস্বীকার করছে: এনসিপি সদস্যসচিব আখতার হোসেনের অভিযোগ সোনারগাঁওয়ে অভিযান, ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কথা বলতে না দিলে দুলাভাই চলে যাবে: সিলেটে হাস্যরসে তারেক রহমান ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৮৪ যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত, পাইলটসহ পাঁচজনের মৃত্যু

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ কাল, প্রস্তুতি সম্পন্ন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ২ মে, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামীকাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

শনিবার (২ মে) সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং জানায়, রোববার (৩ মে) সংসদ ভবনের পূর্ব ব্লকের নিচ তলায় শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশন ৪৯ জন নির্বাচিত নারী সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, নির্বাচিতদের মধ্যে বিএনপি ও জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন সংসদ সদস্য রয়েছেন।

শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবনে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park