1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুন্দরগঞ্জে সড়ক সংস্কারের কাজ পরিদর্শনে এমপি মাজেদুর – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
১ মে ঢাকায় শ্রমিক দলের ‘ঐতিহাসিক’ সমাবেশ, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলনে বিশ্রাম নেই: জামায়াত আমির শফিকুর রহমান নোয়াখালী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকতার বিরুদ্ধে পাহাড় সমান এন্থার অভিযোগ বেতন-বোনাস ও কারখানা চালুর দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ “বিদায় অনুষ্ঠানের নামে বেহায়াপনা! আলমডাঙ্গার হাঁপানিয়া স্কুলে ‘লাল পানি’ গানে নাচে তোলপাড়” সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৭২ চাটখিলে ২ স্বামীর সাথে সংসার করার অভিযোগ ১ নারীর বিরুদ্ধে সুন্দরগঞ্জে সড়ক সংস্কারের কাজ পরিদর্শনে এমপি মাজেদুর সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ বিতর্ক, যা বললেন মিম ও পরীমনি

সুন্দরগঞ্জে সড়ক সংস্কারের কাজ পরিদর্শনে এমপি মাজেদুর

হযরত বেল্লাল
  • প্রকাশ শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক সংস্কারের কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. মাজেদুর রহমান। শুক্রবার গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের উপজেলা ধোপাডাঙ্গা ইউনিয়নের ইন্দারপাড় এলাকায় সড়ক সংস্কারের কাজ পরিদর্শন করেন এমপি। তিনি সড়কের কাজের গুনগতমান তদারকি করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী, উপ-সহকারি প্রকৌশরী কাজী মাহাবুবুর রহমান ও ঠিকারের প্রতিনিধি।

জানা গেছে, উপজেলার শেষ সীমানা হাটলক্ষীপুর হতে ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ পর্যন্ত ২৯৭০ মিটার সড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। সুন্দরগঞ্জের রফিকুল ইসলাম ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে গাইবান্ধার হক্কানী ঠিকাদারী প্রতিষ্ঠান সংস্কারের কাজটি করছেন। সংস্কারের কাজের বিপরীতে মোট বরাদ্দ ২ কোটি ৬৪ লাখ টাকা। চলতি অর্থ বছরের কাজটি শেষ হওয়ার কথা রয়েছে।   

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park