নীলফামারীর কিশোরগঞ্জে নূর হক (১০) নামে এক তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী দাদির শয়নঘরের আঁড়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার রনচন্ডি ইউনিয়নের কিসামত বীরচরণ সর্দার পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষার্থী ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে ও জলঢাকা শৈলমারী আনছার হাট সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।এলাকাবাসী জানায়,নূর হক পার্শ্ববর্তী জলঢাকা থানার কৈমারী ইউনিয়নের শৈলমারী আনছার পাড়া গ্রামের বাসিন্দা নানা নজরুল ইসলামে বাড়িত অবস্থান করে লেখাপড়া করেন।
গত শুক্রবার বাবার বাড়িতে আসেন। সোমবার সকালে পরিবারের অগোচরে দাদির শয়ন ঘরের আঁড়ের সঙ্গে লাইলনের রশি প্যাঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে তার দাদা অহেদুল ইসলাম ঘরের মধ্য গলায় ফাঁস দেওয়া দেখতে পেয়ে তড়িঘড়ি করে মরদেহ নিচে নামায়।
তার আগেই তার মৃত্যু হয়।পরিবারের দাবি নিহত নূর হক দীর্ঘ দিন ধরে মৃগী রোগে ভুগ ছিলেন। এ থেকে হয়তো গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন,আমি ঘটনাস্থলে আছি। কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।এ ব্যাপারে একটি ইউডি মামলা হবে।