1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বেনাপোলে হাসপাতালের দাবিতে মানববন্ধন, পরে তিন ঘণ্টা সড়ক অবরোধ – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন বাণিজ্যচুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বৃদ্ধির প্রস্তাব জ্বালানির দামে আগুন, পাম্পে নেই অকটেন-পেট্রোল। বগুড়া সফরের পথে সিরাজগঞ্জে বাড়ছে নিরাপত্তা তৎপরতা কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজা জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ সন্ধ্যায় বিআরটিএর বৈঠক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব : জ্বালানি মন্ত্রী আত্রাইয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত : রাশেদ খান

বেনাপোলে হাসপাতালের দাবিতে মানববন্ধন, পরে তিন ঘণ্টা সড়ক অবরোধ

ইকরামুল ইসলাম
  • প্রকাশ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
oplus_0

যশোরের বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে সর্বস্তরের আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে বেনাপোল বলফিল্ডের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে যশোর-বেনাপোল মহাসড়কের দুর্গাপুর রোডের মুখে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় তারা প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বেনাপোল স্থলবন্দর এলাকায় কোনো পূর্ণাঙ্গ হাসপাতাল না থাকায় অসুস্থ ও দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা পেতে যশোর বা খুলনায় নিতে হয়। এতে অনেক সময় রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়ে। দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এলাকাবাসী একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়ে সড়কে নেমে আসেন।

বিক্ষোভকারীরা জানান, স্থলবন্দর দিয়ে প্রতিদিন হাজারো শ্রমিক, ব্যবসায়ী ও যাত্রী যাতায়াত করেন। এত বড় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রে হাসপাতাল না থাকা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে হাসপাতাল স্থাপনের আশ্বাস না পেলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park