1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়: প্রবৃদ্ধি ১৩.৮৫% – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন বাণিজ্যচুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বৃদ্ধির প্রস্তাব জ্বালানির দামে আগুন, পাম্পে নেই অকটেন-পেট্রোল। বগুড়া সফরের পথে সিরাজগঞ্জে বাড়ছে নিরাপত্তা তৎপরতা কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজা জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ সন্ধ্যায় বিআরটিএর বৈঠক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব : জ্বালানি মন্ত্রী আত্রাইয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত : রাশেদ খান

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়: প্রবৃদ্ধি ১৩.৮৫%

ইকরামুল ইসলাম
  • প্রকাশ বুধবার, ২ জুলাই, ২০২৫

শার্শা উপজেলা প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড গড়েছে বেনাপোল কাস্টম হাউস। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সময়ের জন্য ৬ হাজার ৭০৫ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। তবে অর্জিত রাজস্ব হয়েছে ৭ হাজার ২১ কোটি ৫১ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি ৫১ লাখ টাকা বেশি। শতকরা হিসাবে যা ৪ দশমিক ৭২ শতাংশ অতিক্রম করে।

এর আগের অর্থবছর ২০২৩-২৪ এর তুলনায় রাজস্ব আয় বেড়েছে ৮৫৪ কোটি ১১ লাখ টাকা। প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৫ শতাংশ।

অবশ্য এই অর্থবছরে আমদানিকৃত পণ্যের পরিমাণ কমেছে। ২০২৪-২৫ অর্থবছরে আমদানি হয়েছে ১৪,৯৮,৮৯৮ মেট্রিক টন পণ্য, যা আগের বছরের তুলনায় ৮২,২৪৮ মেট্রিক টন কম — শতকরা হারে কমেছে ৫ দশমিক ২০ শতাংশ। তবে এই ঘাটতির মধ্যেও রাজস্ব আয় বেড়েছে ৮১০ কোটি ৯১ লাখ টাকা (১৩.৫১%)।

রপ্তানির ক্ষেত্রেও দেখা গেছে মিশ্র চিত্র। ২০২৪-২৫ অর্থবছরে ভারতে রপ্তানি হয়েছে ৩,৮১,৪৪০.৭৭ মেট্রিক টন পণ্য, যা আগের বছরের তুলনায় ৩০,৬৬৫.১৫ মেট্রিক টন কম — প্রবৃদ্ধি হার (-)৭ দশমিক ৪৪ শতাংশ।

বাণিজ্যিক পণ্য আমদানিও কমেছে ৬২,৪৬৪.৩১ মেট্রিক টন, তবে রাজস্ব বেড়েছে ৭৪৮ কোটি ৯৬ লাখ টাকা।

২০২৪-২৫ অর্থবছরে যেসব পণ্য থেকে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে তার মধ্যে রয়েছে: তাজা ফল, ওভেন কাপড়, অ্যালুমিনিয়াম, মোটরযন্ত্রাংশ, পিস্টন ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, ফেরো সিলিকো ম্যাঙ্গানিজ, আয়রণ টাওয়ার, ল্যাটিক্স, টিউব, পাইপ এবং স্টিল ব্লেড।

এ প্রসঙ্গে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোঃ কামরুজ্জামান বলেন, “২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকেই আমরা রাজস্ব আদায়ে জোর দিয়েছি। রাজস্ব ফাঁকি রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। অনিয়ম ধরা পড়লে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সার্বিকভাবে আমদানির পরিমাণ ৮ শতাংশ কমলেও রাজস্ব আদায়ে ১৪ শতাংশ প্রবৃদ্ধি একটি উল্লেখযোগ্য অর্জন।”

এছাড়া বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে ভারত-বাংলাদেশ বাণিজ্যে টানাপোড়েন দেখা দেয়। এর ফলে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি এবং বাংলাদেশ থেকে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য রপ্তানি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park