1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কমপ্লিট শাটডাউন’ প্রত্যাহার: বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস শুরু – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন বাণিজ্যচুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বৃদ্ধির প্রস্তাব জ্বালানির দামে আগুন, পাম্পে নেই অকটেন-পেট্রোল। বগুড়া সফরের পথে সিরাজগঞ্জে বাড়ছে নিরাপত্তা তৎপরতা কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজা জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ সন্ধ্যায় বিআরটিএর বৈঠক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব : জ্বালানি মন্ত্রী আত্রাইয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত : রাশেদ খান

কমপ্লিট শাটডাউন’ প্রত্যাহার: বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস শুরু

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ৩০ জুন, ২০২৫

শার্শা উপজেলা প্রতিনিধিঃ এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় আজ সোমবার সকাল থেকে পুরোদমে বেনাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য ও পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে। ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে গোটা বন্দর এলাকায়।

আমদানি-রপ্তানি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন। তিনি জানান, সোমবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে ২৮ জুন ও ২৯ জুন দুদিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। গতকাল রবিবার রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করায় সকাল থেকে এই বন্দরে পণ্য খালাস শুরু হয়েছে।

তিনি বলেন, দুদিন পণ্য খালাস বন্ধ থাকায় উভয় দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে প্রায় ২ হাজার পণ্যবাহী ট্রাক। ট্রাকগুলো বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায়। দুদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় এই বন্দর থেকে ৫০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন জানান, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ায় সকাল থেকে বেনাপোল কাস্টমস হাউসে শুল্কায়ন ও পণ্য ডেলিভারি শুরু হয়েছে। রাজস্ব ক্ষতি পুষিয়ে নিতে রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের অতিরিক্ত সময় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park