1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে মাঠে নেমেছিলেন পেসার রুবেল হোসেন। এরপর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকা এই ডানহাতি গতিশীল বোলার এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের কথা জানিয়ে তিনি লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে বলেই তিনি সিদ্ধান্তটি নিয়েছেন।

ফেসবুকে দেওয়া পোস্টে রুবেল হোসেন লেখেন, তিনি বাংলাদেশের জার্সিতে ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। জাতীয় দলকে নিজের আবেগ উল্লেখ করে রুবেল বলেন, একসময় আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানাতেই হয়, সেই চিন্তা থেকেই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে বলে জানান এই পেসার। তিনি বলেন, দেশের ঘরোয়া আসরে খেলতে তিনি আগ্রহী এবং মাঠের ক্রিকেট থেকে এখনই পুরোপুরি দূরে যাচ্ছেন না।

বিদায় বার্তায় রুবেল তার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ক্যারিয়ারের পুরো সময়জুড়ে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি বিশ্বাস করেন।

পরিসংখ্যানে রুবেল হোসেনের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেখা যায়, তিনি বাংলাদেশের হয়ে ২৭টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং ৪৪ ইনিংসে ৩৬ উইকেট শিকার করেছেন। টেস্ট ক্রিকেটে তার সেরা বোলিং ইনিংসে ১৬৬ রানে ৫ উইকেট এবং ম্যাচে ২১০ রানে ৫ উইকেট। টেস্টে একবার ফাইফারও রয়েছে তার ঝুলিতে।

ওয়ানডে ক্রিকেটে রুবেলের পারফরম্যান্স ছিল তুলনামূলক ভালো। ১০৪টি ওয়ানডে ম্যাচে ১০২ ইনিংসে বোলিং করে তিনি নিয়েছেন ১২৯ উইকেট। এই সংস্করণে তার বোলিং গড় প্রায় ৩৪, ইকোনোমি ৫.৬৭ এবং স্ট্রাইকরেট ৩৬.২। ওয়ানডেতে তার ক্যারিয়ার সেরা বোলিং ছিল ২৬ রানে ৬ উইকেট।

টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচে তিনি পেয়েছেন ২৮ উইকেট। এই সংস্করণে ওভারপ্রতি রান খরচ করেছেন ৯.৪৫ এবং সেরা বোলিং ফিগার ছিল ৩১ রানে ৩ উইকেট।

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন অবদান রাখা এই পেসারের বিদায় বার্তা ভক্তদের মধ্যে আবেগের সৃষ্টি করেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park