1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শিরীন শারমিনের দুই দিনের রিমান্ড আবেদন – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র শতকোটি ডলারের ক্ষতি গোপন করছে কেন, প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে ১০০ টাকা প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পেলেন যেসব নম্বর শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী ৯ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন ও অপপ্রচার, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিবালয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে  আরকান আর্মি কর্তৃক অপহরণের শিকার ৭ জেলে হবিগঞ্জ চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন, ডুবছে হাওর

শিরীন শারমিনের দুই দিনের রিমান্ড আবেদন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে রাখা হয়। এবার মামলার তদন্তকারী ডিবি পুলিশ তার জন্য দুই দিনের রিমান্ড চেয়েছে।

আজ মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দীন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে রিমান্ড আবেদন দাখিল করেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা এবং শিরীন শারমিন চৌধুরীসহ অন্যান্য আসামি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে কুশীলব ছিলেন। তাদের নির্দেশ বা পরিকল্পনায়ই এই হত্যাচেষ্টা সংঘটিত হয়েছে।

আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, পলাতক আসামি ও মামলার ঘটনায় জিজ্ঞাসাবাদ করলে শিরীন শারমিন কৌশলে প্রশ্নের উত্তর এড়িয়ে যান। পুলিশ হেফাজতে এনে নিবিড় ও ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে পলাতক আসামিদের অবস্থান নির্ণয়, গ্রেপ্তার ও মামলার রহস্য উদঘাটনের প্রয়োজনীয় তথ্য পাওয়া সম্ভব।

তবে, যদি আসামি জামিনে মুক্তি পান, তাহলে পলাতক হওয়ার আশঙ্কা থাকায় মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে শিরীন শারমিন চৌধুরীকে দুই দিনের পুলিশ রিমান্ডে রাখা প্রয়োজন, যাতে পলাতক আসামিদের অবস্থান শনাক্ত এবং মামলার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা যায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park