1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কুড়িগ্রাম পৌর মেয়র হিসেবে ব্যাপক আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট এপ্রিল ও মে মাসে জ্বালানি সংকট নেই, পূর্ণ মজুদের দাবি প্রতিমন্ত্রীর জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জামায়াত আমির ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ইট ভাটা বন্ধ, ৬ লাখ টাকা জরিমানা বাকৃবিতে শিক্ষার্থীদের হাতাহাতি, মাঝপথেই পণ্ড সাংস্কৃতিক সন্ধ্যা বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী

কুড়িগ্রাম পৌর মেয়র হিসেবে ব্যাপক আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু

মোঃ সাইফুর‌‌ রহমান
  • প্রকাশ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

‎কুড়িগ্রাম পৌরসভার আসন্ন মেয়র নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছেন বিএনপির দীর্ঘদিনের সক্রিয় নেতা সাইয়েদ আহম্মেদ বাবু। দলীয় রাজনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতা ও তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে ঘিরে জোর আলোচনা চলছে তৃনমুল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে।তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষনা কিংবা মতামত দিতে নারাজ বলে জানিয়েছেন রাজনৈতিক ব্যাক্তিত্ব সাইয়েদ আহমেদ বাবু।

‎দলীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে আস্থা রেখে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় রয়েছেন।

‎জানা যায়, সাইয়েদ আহম্মেদ বাবু প্রায় ১২ বছর কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ১৬ বছর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনসহ তিনি পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক, জেলা যুবদলের সদস্য এবং ছাত্রদলের রাজনীতিতেও সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎এছাড়াও জেলার মানুষের কল্যানে সামাজিক মানবিক ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।ফলশ্রূতিতে জেলার অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ পদ পদবী নিয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটি,মাদক প্রতিরোধ কমিটি,শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কমিটিতে অন্তর্ভূক্ত আছেন।সর্বশেষ জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি।

‎স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সাথে নিবিড় যোগাযোগ মেয়র পদে সম্ভাব্য ও শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনার যোগ্য। অবহেলিত দারিদ্র্য পীড়িত এ অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে অধিকার আদায়ে স্পষ্টভাষী মানুষ হিসেবে বাবু ভাই যোগ্য বলে জানান নেতাকর্মীরা।

‎এ বিষয়ে সাইয়েদ আহম্মেদ বাবু বলেন,এলাকার মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি।উপকার করতে হলে ভোটে দাড়াতে হবে এমনটা নয়,উপকার করার মানসিকতা থাকলে মানুষের পাশে দাড়ানো সম্ভব। আমি এ বিষয়ে আমার বলার কিছু নাই।এখনো অনেক সময় বাকি জনগন যদি ভালোবেসে আমাকে চায় সেক্ষেত্রে পৌর নির্বাচনে প্রার্থীতার বিষয়টি বিবেচনা করবো।

‎তিনি আরো জানান,দল যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে আমি কুড়িগ্রাম পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করব। একটি আধুনিক, উন্নয়নমুখী ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়াই হবে আমার প্রধান লক্ষ্য।”

‎এদিকে, কুড়িগ্রাম পৌরসভার রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে, যা নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

‎রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল থেকে উঠে আসা এবং দীর্ঘ সময় মাঠে সক্রিয় থাকা নেতাদের মধ্যে সাইয়েদ আহমেদ বাবুর অবস্থান উল্লেখযোগ্য। তবে জনগণের প্রত্যাশা, দলীয় প্রতিযোগিতা ও বর্তমান রাজনৈতিক বাস্তবতাই নির্ধারণ করবে তার ভবিষ্যৎ পথচলা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park