1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬১৩ জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা

রাণীশংকৈলে পেট্রোল পাম্পে ও সারের দোকানে ৩০ হাজার টাকা জরিমানা

হুমায়ুন কবির
  • প্রকাশ সোমবার, ৮ আগস্ট, ২০২২

রাণীশংকৈল প্রতিনিধি>ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (৭ জুলাই) একটি ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প) ও একটি সারের দোকানে অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়েছে। ঠাকুরগাঁও ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে এদিন উপজেলার গোগর এলাকায় আব্দুর রহিম ফিলিং স্টেশনে ২০ হাজার টাকা ও পৌরশহরের শুভ ট্রেডার্স নামে একটি সারের দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এ জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেন।ওই ফিলিং স্টেশনে প্রতি লিটারে ১৩০ মিলি তেল কম দিচ্ছিল এবং ওই সারের দোকানেনির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছিল। 

এ ব্যাপারে শেখ সাদী বলেন, দুজন ভোক্তার কাছ থেকে ফোনে অভিযোগ পেয়ে ওই ফিলিং স্টেশনে ও সারের দোকানে অভিযান পরিচালনা করা হয়।  অনিয়ম পেয়ে তাদেরকে এ জরিমানা করা হয়েছে। এটি আমাদের নিয়মিত অভিযান এবং এ অভিযান চলমান থাকবে মর্মেও তিনি জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park