1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ হান্নান মাসউদের হলফনামায় মিথ্যা তথ্য, বাতিল হচ্ছে এমপি পদ! এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে: স্বাস্থ্যমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার পর শুরু হচ্ছে জি৭ সম্মেলন নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় ইরান দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ধর্মপাশায় ওসি সহিদ উল্ল্যার সততা ও মাদকবিরোধী ভূমিকা প্রশংসিত তিউনিশিয়াকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু সুইডেনের বেনজীরকে দেশে ফেরাতে দুবাইয়ে পাঠানো হচ্ছে প্রত্যর্পণ প্রস্তাব

ফের শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে কিউবার উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৭ মার্চ) স্থানীয় সময় রাতে দেশটির উপকূলে ৫.৮ মাত্রার কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল কিউবার পূর্বাঞ্চলের মাইসি পৌর এলাকা থেকে প্রায় ৪৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং ভূ-পৃষ্ঠ থেকে গভীরতা মাত্র ১১.৬ কিলোমিটার। স্থানীয় সময় রাত ১২টা ২৮ মিনিটে বাসিন্দারা কম্পন অনুভব করেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত সোমবার থেকে দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় চলছিল। বিদ্যুৎ পুনরুদ্ধারের চেষ্টা চালানো হলেও জ্বালানি সংকটের কারণে পাওয়ার গ্রিড নড়বড়ে অবস্থায় রয়েছে। ভূমিকম্পের ফলে বিদ্যুৎ অবকাঠামোর কোনো নতুন ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ইউএসজিএসের প্রাথমিক বিশ্লেষণে বলা হয়েছে, এই ভূমিকম্পের ফলে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি বর্তমানে ‘সবুজ’ বা নিম্ন পর্যায়ে রয়েছে। সমুদ্রের তলদেশে গভীরতা কম হওয়ায় কোনো সুনামি সতর্কতাও জারি হয়নি। তবে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কিউবায় সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের প্রবণতা কিছুটা বেড়েছে। এর আগে ৬ মার্চ ৫.০ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park