1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন সরকারি অর্থে ঢাকার দুই সিটি প্রশাসকের নির্বাচনী প্রচারণার অভিযোগ আসিফ মাহমুদের ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের রামাট ডেভিড বিমানঘাঁটি ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী উলিপুরের বাইপাসের নকশা পরিবর্তনের দাবীতে মানববন্ধন  পুঁজিবাজারকে শক্তিশালী করতে ব্যাপক সংস্কার কার্যক্রম চলছে: অর্থমন্ত্রী চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণে সীমানা বিরোধের অবসান একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, ৩৩ জেলায় সার্কিট হাউসে যুক্ত হবে লিফট

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের রামাট ডেভিড বিমানঘাঁটি

অনলাইন ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরান তেলআবিবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রামাট ডেভিড বিমানঘাঁটির একটি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানায়, স্যাটেলাইটে ধারণ করা সাম্প্রতিক ছবিতে বিমানঘাঁটির একটি নির্দিষ্ট স্থানে বড় ধরনের কালো দাগ দেখা গেছে। ৫ জুনের স্যাটেলাইট ছবির সঙ্গে তুলনা করলে দেখা যায়, ওই স্থানে আগে এমন কোনো চিহ্ন ছিল না।

একটি পর্যবেক্ষণকারী সংস্থার বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রেও উত্তর ইসরায়েলে অবস্থিত রামাট ডেভিড বিমানঘাঁটি-র একটি হ্যাঙ্গার ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল উত্তেজনা বৃদ্ধির সময় হামলাটি সংঘটিত হয়ে থাকতে পারে। তবে ক্ষতিগ্রস্ত স্থাপনার ভেতরে কী ধরনের সামরিক সরঞ্জাম বা বিমান ছিল এবং হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত থাকায় অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park