হাইকোটের রায় অমান্য করে বরখাস্তকৃত চেয়ারম্যানকে ভিজিএফ চালের ডিও দেওয়ার প্রতিবাদে
সংবাদ সম্মেলন করেছেন কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউপি’র সদস্যগণ। প্যানেল
চেয়ারম্যানের মাধ্যমে ভিজিএফের চাল বিতরণের দাবিতে শনিবার দুপুরে ওই ইউপি পরিষদ ভবনের
বারান্দায় ৯জন সদস্য এ সংবাদ সম্মেলন করেন।
তারা জানান,বরখাস্তকৃত চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন ওয়ার্ড কমিটির স্বাক্ষর ছাড়াই একক
সিদ্ধান্তে গোপনে ভিজিএফ সুবিধাভোগীদের তালিকা দাখিল করেন। বৃহস্পতিবার সন্ধায় তাকে ২৫শ’
সুবিধাভোগীর চালের ডিও প্রদান করলে তিনি শুত্রবার সেই চাল উত্তোলন করে তার বাড়ির গোডাউনে
নিয়ে যান। স্বৈরাচারের দোসর চেয়ারম্যানকে বরখাস্তের রায় ১৮ ফেব্রুয়ারি হাইকোট থেকে জেলা
প্রশাসকের কার্যালয় পৌছলেও তা বাস্তবায়নে কর্তৃপক্ষ টালবাহানার আশ্রয় নেন।
অনিয়ম ও দুর্নীতির দায়ে ইউপি সদস্যদের অনাস্থায় ২০২৫ সালের মার্চ মাসে ইউপি চেয়ারম্যান
লিপটনকে বরখাস্ত করে প্রশাসক নিয়োগ দেন। হাইকোর্টে রিট পিটিশনের করে জেলা প্রশাসকের
বরখাস্তের আদেশ বাতিল হওয়ায় তিনি চেয়ারম্যানপদ ফিরে পান। পরে ইউপি সদস্যগণ হাইকোর্টের
চেম্বার আদালতে রায় স্থগিত করে ১লা ফেব্রুয়ারি তার বরখাস্তের আদেশ পুনঃবহাল করেন।
