1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জাবিতে মওলানা ভাসানী হলে শিবিরের ‘বারাকাহ সেহেরি নাইট’ অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

জাবিতে মওলানা ভাসানী হলে শিবিরের ‘বারাকাহ সেহেরি নাইট’ অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি 
  • প্রকাশ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার উদ্যোগে ‘বারাকাহ সেহেরি নাইট’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে মওলানা ভাসানী হলের ডাইনিংয়ে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রথমবারের মতো এই ‘বারাকাহ সেহেরি নাইট’ আয়োজন করা হয়। এতে হলের আবাসিক শিক্ষার্থীরা একসঙ্গে সেহেরিতে অংশ নেন। সেহেরি নাইটে উপস্থিত ছিলেন ছাত্রশিবির জাবি শাখার সেক্রেটারি ও জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জাকসুর কার্যকরী সদস‍্য মোহাম্মদ আবু তালহা ও ছাত্রশিবিরের অনন্য নেতৃবৃন্দ।

এ বিষয়ে মওলানা ভাসানী হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, “রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। একসঙ্গে সেহেরি করার মাধ্যমে আমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন আরও দৃঢ় হয়েছে।”

বারাকাহ সেহেরি নাইট প্রসঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার সেক্রেটারি ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, “রমজানের বরকতময় পরিবেশকে আরও সমৃদ্ধ করতে এবং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যেই এই ‘বারাকাহ সেহেরি নাইট’ আয়োজন করা হয়েছে।বরকতের এই পবিত্র মাসে শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে আমাদের বারাকাহ সেহেরি নাইটে অংশগ্রহন করেছে। এতে আগামীতে আমাদের মধ‍্যে ছাত্ররাজনীতির ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে। ভবিষ্যতেও আমরা এ ধরনের আয়োজন অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park